
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বীরগঞ্জে ১১ দলীয় ঐক্যের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. রাশেদুন নবী বাবু, সহকারী সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, অফিস সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান ও সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, তালিমুল কুরআন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সামাউন কবীর, আদর্শ শিক্ষক ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য এ কে এম কাওসার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার আমীর মো. মোসাদ্দেক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নুর শাহীন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌর শাখার সভাপতি মো. জুয়েল রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্য, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বীরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।





