শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দীর্ঘদিনের যানজট নিরসনে কুড়িগ্রামে বড় পদক্ষেপ শাপলা চত্বর প্রশস্তকরণ শুরু, মেঘনা উপজেলা পরিবেশক ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠান। নজরুলবর্ষ ২০২৬ অনুষ্ঠিত। উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি। জীবনের সব অর্জনের ওপরে সাংবাদিকতা: এনামুল হক বাবুলের চার দশকের অভিযাত্রা জবির পাবলিক এডমিনিস্ট্রেশনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন গাজীপুর পুলিশ কমিশনারকে ক্লোজ করা নিয়ে নানা আলোচনা ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা:৬ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত দলুয়া সমাজ কল্যাণ কমিটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান,১ সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াসসহ ১০ জন গ্রেফতার
/ ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন

শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান,১ সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াসসহ ১০ জন গ্রেফতার
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধিঃ
শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।

থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করে  শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ  উপজেলায় মাদকের আখড়া চিহ্নিত করে অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা রেকর্ড করা হয়েছে।  এর মধ্যে ২ আগষ্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে  উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা সহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ি তল্লাশী করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মুলে পুলিশের নেয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই।

শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদক মুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন অপশক্তির কাছে মাথা নত করা হবেনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights