বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা
/ ১১২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নে দলীয় ঐক্য সুদৃঢ় ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাই, দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত মতপার্থক্য ও বিভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ কাফি মন্ডল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছাইদার রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবু কাজী, প্রবীণ নেতা মোঃ ফারুক মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বুগদিল খান।
এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
নেতারা আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়—এই নীতিকে সামনে রেখে পারস্পরিক মতভেদ ও বিভাজন দূরে সরিয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights