বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে গড়ে উঠছে বৃহৎ শিল্প পার্ক, সৃষ্টি হবে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান
/ ৮৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে গড়ে উঠছে বৃহৎ শিল্প পার্ক, সৃষ্টি হবে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে জেলায় নতুন করে বৃহৎ শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই শিল্প পার্ক চালু হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৯ মে) সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনকালে তিনি এ আশাবাদের কথা জানান। এ সময় তিনি বলেন, দেশের বেকারত্ব কমাতে সরকার শিল্পায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এজন্য বিভিন্ন জেলায় নতুন নতুন শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

শিল্পমন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ের বিদ্যমান ইপিজেডের পাশাপাশি নতুন বিসিক শিল্পনগরীতে আধুনিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট স্থাপন করা হবে। প্রায় ৫০ একর জায়গাজুড়ে নির্মাণাধীন এই শিল্প পার্কে থাকবে ২৫১টি প্লট। ইতোমধ্যে অনেক উদ্যোক্তা সেখানে শিল্পকারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। শিল্প খাত সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

ঠাকুরগাঁওয়ের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে রপ্তানিযোগ্য নতুন জাতের আলু উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়বে।

পরিদর্শনকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights