বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা
/ ৭১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
বিজয়২৪ টিভি।

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মোঃ মাইন উদ্দিন প্রধান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে নতুনভাবে সাংগঠনিক কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি আবুল খায়েরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে এবং সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জালাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ ইস্তিয়াক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ. এম. রাহাত, জনপ্রশাসন ও গণসংযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এবং সহ-আইন বিষয়ক সম্পাদক ওমর শরীফ রায়হান।

এছাড়াও নোয়াখালী থেকে মশিউর রহমান মিশুক, কুমিল্লা থেকে সিরাজুল ইসলাম।ঢাকা থেকে নাজমুল হোসেন, নোমান ও ফেরদৌস কাওসার, সিলেট থেকে আকরাম ও আলমগীর, নওগাঁ থেকে আমিনুল, ঝিনাইদহ থেকে শাহিন এবং রাজশাহী থেকে সিরাজুলসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights