
একটি পিকআপ সহ ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার এবং চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জোনাইদাল হাবীব সিয়াম
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা থেকে ধানের বস্তার ভিতর থেকে ১৩২ বোতল ভারতীয় বিদেশি মদ ও একটি পিকআপ সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গাজীপুর জেলার গোয়েন্দা শাখার এস আই মোঃ রাসেল জানান,
মাননীয় পুলিশ সুপার গাজীপুর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এবং গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জনাব মোঃ আমিনুল ইসলাম (বিপিএম) এর নেতৃত্বে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার কর্মরত এস আই মোহাম্মদ রাসেল, এএসআই মোহাম্মদ নাজমুল হকসহ সঙ্গী অফিসার ও ফোর্সসহ গাজীপুর জেলা বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনাকালে ১৭/০৫/২০২৬ খ্রি: তারিখ সময় সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন মূলাইদ সাকিনস্থ ময়মনসিংহ – ঢাকাগামী পূর্ব পাশে এম সি বাজার সংলগ্ন ডেনিমের গেটের সামনে পাকা রাস্তার উপর একটি ছোট পিকআপ গাড়িতে থাকা ধানের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ১৩২ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করেন এবং উক্ত মাদক ব্যবসায়ী ১/আলফাজ সরকার (২০)পিতা আমির হোসেন, মাতা আপনাকে খাতুন, সাং গোদার চালা, ইউপি তেলিহাটি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর, আসামী ২/শহীদ মিয়া (৬০)পিতা মৃত বাদশা মিয়া, মাতা মৃত হামিদা খাতুন, সাং উত্তর গোড়াগাঁও, পোস্ট লেংগুরা, থানা কলমাকান্দা, জেলা নেত্রকোনা, আসামী ৩/মোঃ রমজান আলী (৫০) পিতা মোহাম্মদ খোরশেদ আলম, মাতা মর্জিনা আক্তার, সাং পারলা, থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা। আসামী ৪/ মোঃ মানিক মিয়া (৬০)পিতা মৃত আহমদ আলী, মাতা নুরজাহান, সাং উত্তর গোড়াগাঁও, পোস্ট লেংগুড়া,থানা কলমাকান্দা, জেলা নেত্রকোনাদের আটক করেন।উক্ত আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে গাজীপুর জেলা শ্রীপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সূত্র:শ্রীপুর থানার মামলা নং ৬৩,তারিখ ১৮/০৫/২০২৬ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(খ)/৩৮/৪১





