
জেএ টিভির প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে
মোঃ এনামুল হক
ঢাকা:
পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নের প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘জেএ টিভি প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান’। আজ ১৮ মে ২০২৬, সোমবার ঢাকার সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের বিশিষ্ট অধ্যাপক রোবায়েত ফেরদৌস
। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নবী উল্লাহ নবী।
সভাপতির বক্তব্যে জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরী বলেন, “বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দক্ষতার কোনো বিকল্প নেই। জেএ টিভি সবসময় সততা ও সাহসিকতার সাথে সত্য প্রকাশে আপসহীন থাকবে। তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের হাত ধরেই জেএ টিভি সারা দেশের মানুষের মন জয় করবে বলে আমি বিশ্বাস করি।” তিনি উপস্থিত সকল সংবাদকর্মীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেএ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাসান আলী-র পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও বাস্তবায়নে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভির হেড অব নিউজ ওমর ফারুক রবিন।
সার্বিক আয়োজনে ছিল জেএ টিভি পরিবার।
কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার ওপর দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন অ্যান্ড ডিজিটাল-এর নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল বাংলাভিশন টিভি ।
আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য রাখেন দৈনিক কালবেলা’র হেড অব অনলাইন অমৃত মলঙ্গী এবং জেএ টিভির হেড অব ডিজিটাল ও প্রশিক্ষক জয় কর্মকার
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, আলোচক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
ইসমাইল হোসেন জাকির
(সাংগঠনিক সম্পাদক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিআরডিবি)
ফারুক হোসেন (ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সকালের সময় এবং প্রতিষ্ঠাতা সভাপতি, তেজগাঁও প্রেসক্লাব)
মোঃ রফিকুল ইসলাম মানিক (৪নং যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ)
আল মামুন এলিট সাগর (সিইও, জেএ টিভি)
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বছরজুড়ে মাঠপর্যায়ে উল্লেখযোগ্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সাংবাদিকদের মাঝে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টপ্রাপ্ত সেরা সাংবাদিকরা জেএ টিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।





