
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় দুইটি ফিলিং স্টেশনে লাখ টাকা জরিমানাঃ
স্টাফ রিপোর্টার রাণীশংকৈল
ঠাকুর গাঁও।
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় দুইটি ফিলিং ষ্টেশনে পেট্টোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান এই অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করেন।
দণ্ডপ্রাপ্ত দুটি ফিলিং ষ্টেশনের হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং রাণীশংকৈল উপজেলার গোগর এলাকার আবদুর রহিম ফিলিং স্টেশন।
সাধারণ মানুষ বেশ কিছু দিন ধরে তেল সংকট এর সাথে তেল কমের অভিযোগ করছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান জানান এই অভিযান চলমান থাকবে।
বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল
ঠাকুর গাঁও জেলা।





