মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: কোম্পানি: মাসুদ এগ্রো ফুড লিমিটেড, হিনতা। দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা পেশাজীবী গাড়ি চালকদের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুর গাঁও এ ট্রাক ভর্তি সার জব্দঃ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দক্ষিণ গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নে নাতিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ দাদার মৃত্যু। সাংবাদিক সুরুজ আলীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি। দায়িত্বশীলদের দক্ষতা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত জরুরি মেশিন বিক্রয় বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় এক্সিডেন্টে নিহত ১ জনঃ
/ ১১২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৫২ অপরাহ্ন

ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় এক্সিডেন্টে নিহত ১ জনঃ

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার রাণীশংকৈল,
ঠাকুর গাঁও।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরের বন্দর মুক্তা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মরহুম নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভ্যানটি পৌর শহরের দিকে যাওয়ার সময় বন্দর মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালক আবুল হোসেন, ভ্যানযাত্রী সফিকুল ইসলাম এবং মোটরসাইকেলে থাকা আতিক ও তুহিন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে। অপর একজন বর্তমানে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলার অফিসার ইনচার্জ জনাব আমানুল্লাহ আল বারী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজয় ২৪ টিভি
সাহা আলী প্রধান
স্টাফ রিপোর্টার
রাণীশংকৈল
ঠাকুর গাঁও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights