কুমিল্লার নগরীর চকবাজার বালুধুম এলাকায় ছেলের হাতে মা খুন

কুমিল্লার নগরীর চকবাজার বালুধুম এলাকায় ছেলের হাতে মা খুন
রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।
আজ মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘাতক রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ।
ঘাতক রামিম ইসলাম বাবু বালুধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, ছেলে রামিম ইসলাম বাবু দা দিয়ে মা রেহানা বেগমের (৫৫) মাথায় আঘাত করে। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তৎক্ষনাৎ রেহানা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যায় পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘাতক রামিম ইসলাম বাবুকে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে আটক করে বলে জানিয়েছেন চকবাজার ফাঁড়ি ইনচার্জ তাপস চন্দ্র রায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page





