বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ দবিরুল ইসলাম এমপি ইন্তেকাল করেছেনঃ
/ ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব মোঃ দবিরুল ইসলাম এমপি ইন্তেকাল করেছেনঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

ঈদের দিন বৃহস্পতিবার ঢাকার একটি হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (CPB)-র মাধ্যমে। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন।

উত্তরবঙ্গের রাজনীতিতে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এক বিরল রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। তিনি ঠাকুরগাঁও-২ আসন (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈলের একাংশ) থেকে মোট ৭ বার এমপি হন।
কমিউনিস্ট পার্টি থেকে: ১৯৮৬ (৩য় জাতীয় সংসদ) এবং ১৯৯১ (৫ম জাতীয় সংসদ) নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হন।

এরপরে আওয়ামী লীগ থেকে: ১৯৯৬ (৭ম), ২০০১ (৮ম), ২০০৮ (৯ম), ২০১৪ (১০ম) এবং ২০১৮ (১১শ) জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য থাকার সময় তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সমাজকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

তিনি দীর্ঘদিন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন।
রাজনীতি ছাড়াও তিনি উত্তরবঙ্গে চা চাষ সম্প্রসারণের সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘রণবাগ ইসলামী টি এস্টেট’ নামের একটি চা বাগানের মালিক ছিলেন।
২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি অংশ নেননি, তাঁর পরিবর্তে তাঁর ছেলে জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন ওই আসন থেকে সংসদ সদস্য হন।

২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে কিছু মামলা হয় এবং ওই বছরের ৩রা অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর অতি সম্প্রতি (মে, ২০২৬) তিনি জা মি নে মুক্তি পেয়েছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় কারামুক্তির পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল।

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights