রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন ২৭ যুবকের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. গাইবান্ধা পুরাতন বাজার ব্রিজের নির্মাণকাজ পরিদর্শনে এমপি আব্দুল করিম ঠাকুর গাঁও জেলায় টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ঃ যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত। জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ তম উদযাপন উপলক্ষে নবনির্বাচিত সভাপতি,মোঃ আলমগীর গনি ও মহাসচিব,মুহাম্মদ মুনজুর হোসেন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা। কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
/ ৭৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন

নিজস্ব প্রতিবেদন :
জুলাই গণঅভ্যুত্থানে পেটে গুলিবিদ্ধ সুজন এর খোঁজ খবর নিয়ে তাকে,বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেন।
ইঞ্জি কাজী সাইমুম সিরাজ,
সহ-সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও দপ্তরে সংযুক্ত আমার জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
তার বাসায় তার মেয়েকে দেখতে আসে আমরা বিএনপি পরিবার ও বিএনপির প্রতিনিধি টীম।
চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আহত জুলাই যোদ্ধা মো. সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যান।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার দেন। এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights