
সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ
সুন্দর, শান্তিপূর্ণ ও বৃষ্টি বিহীন মনোরম পরিবেশে কুড়িগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। সকাল থেকেই জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের আশায় মুসল্লিরা আদায় করেন পবিত্র ঈদের নামাজ এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। নামাজ শেষে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং কুড়িগ্রামবাসীসহ সকল গ্রামবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এসেছে। এই ঈদ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ





