রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামের অবহেলিত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা রয়েছে বিএনপির, মোস্তাফিজার রহমান মোস্তফা।
/ ৯৯ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

কুড়িগ্রামের অবহেলিত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা রয়েছে বিএনপির, মোস্তাফিজার রহমান মোস্তফা।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
নদীভাঙনের ক্ষত, দারিদ্র্যের দীর্ঘশ্বাস আর অবহেলার ইতিহাস বুকে নিয়ে বছরের পর বছর বেঁচে থাকা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের জন্য এবার নতুন আশার বার্তা দিল বিএনপি। “চরের মানুষ আর অবহেলিত থাকবে না, তাদের জীবনমান উন্নয়নে বিএনপির আলাদা মহাপরিকল্পনা রয়েছে”,এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
শুক্রবার (২৯ মে) কুড়িগ্রামের চরাঞ্চলকে উন্নয়ন ও সম্ভাবনার জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বছরের পর বছর চরবাসী শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিই শুনেছে, কিন্তু বাস্তব উন্নয়নের ছোঁয়া পায়নি। তাই বিএনপি চরের মানুষের ভাগ্য বদলে দিতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“চরের মানুষ এই দেশেরই নাগরিক। অথচ শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও মৌলিক নাগরিক সুবিধা থেকে তারা এখনও বঞ্চিত। বিএনপি সবসময় পিছিয়ে পড়া মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে চরাঞ্চলের মানুষও সমান অধিকার ও সুযোগ-সুবিধা পাবে।”
মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে টেকসই বাঁধ নির্মাণ, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও কর্মসংস্থানে সহায়তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন বিএনপি সরকার চরের অঞ্চলের জনগণ উন্নয়নের জন্য কাজ করছে।
তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। চরের মানুষের চোখের জল মুছতে পারলেই প্রকৃত রাজনীতি সফল হবে।”
তার এই বক্তব্যে চর অঞ্চলের ও সাধারণ মানুষের মাঝে আশাবাদের সঞ্চার হয়। চরাঞ্চলের অবহেলিত মানুষের মুখে উন্নয়নের হাসি ফোটাতে বিএনপির এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়েই বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের টেকসই উন্নয়নের সংগ্রামে এগিয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights