মাকে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।

মাকে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।
মোঃউজ্জল হোসেন
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোকসেদুর রহমানের বিধবা স্ত্রী চাঁদ সুলতানা ১৩ জুন রাতে তার দুই সন্তানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সন্তান ২ জনকে আটক করে। বিধবা মা চাঁদ সুলতানা তার দুই ছেলে মোঃ মুকিম (৩০) ও মোঃ মুমিন (৪৫) এর বিরুদ্ধে গতকাল রাতে ধামইরহাট থানায় এজাহার দায়ের করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত মুকিম ও মুমিনকে গ্রেফতার করেন। এবং ১৪ জুন রবিবার অভিযুক্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান দ্রুত আসামিদের গ্রেফতার করায় গ্রামবাসী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





