সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছরে পদার্পণ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে প্রভুরামপুরে জমজমাট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, অনুষ্ঠিত হয় ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার সাধারণ সভা সম্পন্ন। বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা ও চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন চৌদ্দগ্রামে পিতা-মাতার মৃত্যুর পর তিন ভাইয়ের বিরুদ্ধে প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা
/ ৬২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা

​ স্টাফ রিপোর্টারঃ
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ ভাড়া বাসা থেকে শফিকুল ইসলাম (২১) নামের ন্যাশনাল ব্যাংকের এক অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ জুন, সোমবার পৌর এলাকার পশু হাসপাতাল রোডের একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
​নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্দারিয়াপাড়া গ্রামের মোঃ রায়হানের ছেলে। তিনি ন্যাশনাল ব্যাংক গফরগাঁও শাখায় অফিস সহকারী পদে কর্মরত ছিলেন এবং গফরগাঁও পৌর শহরের পশু হাসপাতাল রোডে মজিবুর পুলিশের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার ঘরের ভেতর ফ্যানের সাথে ফাঁসির দড়িতে শফিকুলের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক আলামত ও পরিস্থিতি বিবেচনায় এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

গফরগাঁও থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
​থানা কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights