রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন। সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিজপাড়ায় তারুণ্যের আলোর ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‎ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যুঃ
/ ৬৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যুঃ

স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুবা ওই এলাকার হাসিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরের ভেতরে শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় পরিবারের সদস্যদের অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা একটি পানিভর্তি বালতির ভেতরে পড়ে যায়। বয়স কম হওয়ায় শিশুটি নিজে থেকে বালতি থেকে উঠে আসতে পারেনি এবং পানির নিচে আটকে থাকে।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্যঃ
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা শিশুটির মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। হাসপাতালে গিয়ে পুলিশের পক্ষ থেকে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights