
ধামইরহাটে মনিরুল ইসলাম হিরো সভাপতি ও ছাব্বির হাসান সাধারণ সম্পাদক: ৪৩ সদস্যবিশিষ্ট পৌর জিয়া সংসদের কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট:
নওগাঁর ধামইরহাট পৌর শাখা জিয়া সংসদের ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র তাঁর নিজ কার্যালয়ে এই নতুন কমিটির ঘোষণা দেন। জেলা জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র এবং সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন বাহাদুরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে মোঃ মনিরুল ইসলাম হিরো-কে সভাপতি, মোঃ ছাব্বির হাসান-কে সাধারণ সম্পাদক এবং মো: মাসুদ রানা-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণা ও অনুমোদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
মো: শিপলু হোসেন (বাহাদুর), সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা জিয়া সংসদ।
তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা জিয়া সংসদ।
মো: সাজিদ, কার্যকারী সদস্য, নওগাঁ জেলা জিয়া সংসদ।
মো: সাব্বির, কার্যকারী সদস্য, নওগাঁ জেলা জিয়া সংসদ।
এ সময় জেলা জিয়া সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ ধামইরহাট পৌর এলাকায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।





