
ধামইরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ জিহান বাবু , ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি
২৩ জুন ২০২৬, সোমবার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধামইরহাট সরকারি এম.এম. কলেজ ছাত্রদল।সোমবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কলেজ সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট বাজারের প্রধান সড়ক ঘুরে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়। পরে কলেজ গেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তি দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। নিষিদ্ধ সংগঠনগুলোর নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ছাত্রসমাজ কঠোর হস্তে দমন করবে। বক্তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করে দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার আহ্বান জানান।এ সময় ধামইরহাট সরকারি এম.এম. কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কলেজ ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সমাবেশ থেকে বক্তারা দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানা





