বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ# চর রাজিবপুরে বিট পুলিশিং ওপেন হাউস ডে অনুষ্ঠিত রাসূল সা.-এর প্রকৃত আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে ‘সুবহে সাদিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে– অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। ঠাকুর গাঁও ০১ আসনের আজ ২৯ অক্টোবরে উপনির্বাচনে কয়েকজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বহিষ্কারঃ নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ লক্ষ টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ নাগেশ্বরীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবসে কুমিল্লা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নাগরপুরে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে এমপি লাভলু
/ ১০৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১৪ পূর্বাহ্ন

নাগরপুরে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে এমপি লাভলু

রামকৃষ্ণ সাহা রামা
(টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

মঙ্গলবার (২৩ জুন) রাতে তিনি নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিভাবকদের সান্ত্বনা দেন।

সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন, “শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত হাসপাতালে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসন কাজ করছে। পানির নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের অধিকাংশই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। তবে গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights