
রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খতার আশঙ্কায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাবো পৌর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন) তারাবো পৌরসভা ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়। মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য, জ্বালাও-পোড়াও বা জনজীবনে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
মিছিলে নেতৃত্ব দেন তারাবো পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান মীর।





