সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জমির বিরোধে বিষ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তিনটি ঘেরের মাছ নিধনের অভিযোগ
/ ১০১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

জমির বিরোধে বিষ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তিনটি ঘেরের মাছ নিধনের অভিযোগ

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিষ প্রয়োগ করে এক বীর মুক্তিযোদ্ধা ও মাছচাষির তিনটি মাছের ঘেরের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বুড়ি গাংনী এলাকার দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে বুড়ি গাংনী সংলগ্ন রূপসা উপজেলার শিয়ালী মৌজায় অবস্থিত তিনটি ঘেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত মাছচাষি ও বীর মুক্তিযোদ্ধা চান মিয়া ফকির জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল ফকির ও লিটন ফকিরের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর আগে প্রতিপক্ষ তার একটি ঘেরের পাড় কেটে দেয় বলে অভিযোগ করেন তিনি। ওই ঘটনায় শিয়ালী পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া জবরদখল চেষ্টা ও হুমকির প্রতিকার পেতে আদালতে ১৪৪ ধারায় মামলাও করেন তিনি।
চান মিয়া ফকিরের দাবি, মামলার পর থেকেই প্রতিপক্ষ তাকে ঘেরের মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার দুপুরে তিনি প্রতিপক্ষের ঘেরে দুলাল ফকিরকে একটি বস্তা ও কাঁচি নিয়ে দেখতে পান। তখন বিষয়টি গুরুত্ব না দিয়ে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন ঘেরের পানিতে মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। পরে তিনি ধারণা করেন, ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় মাছ তুলে দেখেন তিনটি ঘেরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে।
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ সময় তার সন্তানসহ স্বজনরাও একই অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল ফকির বলেন, জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে, তবে বিষ প্রয়োগের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া দুলাল ফকিরের ভাই লিটন ফকিরও অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
#####

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights