রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কটিয়াদী আচমিতা।
/ ১১৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কটিয়াদী।
মিজানুর রহমান
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা কাশেমুল উলুম কওমী মাদ্রাসায় কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও দৈনিক সকাল বেলা পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় সোমবার (৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজক ছিলেন দৈনিক সকাল বেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি এ কে এম ফজলুল হক জোয়াদ্দার আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান (মতি), কটিয়াদী শিক্ষক সমিতির সভাপতি ও আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক গণমুক্তি পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেল, মডেল ক্লাব কটিয়াদীর সাধারণ সম্পাদক জর্জ মিয়া, সাংবাদিক ফোরাম কটিয়াদীর সাধারণ সম্পাদক মোফাসসের সরকারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিবৃন্দ।
দোয়া মাহফিলে অত্র মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মো. আবদুল্লাহ দোয়া পরিচালনা করেন এবং হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান পবিত্র কোরআন তিলাওয়াত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুস, লাল মিয়া, চান মিয়া, তারা মিয়া, বাচ্চু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-এর দ্রুত সুস্থতা, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মো. আবদুল্লাহ।
আয়োজক সাংবাদিক মিজানুর রহমান বলেন, “মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, তিনি যেন খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল)-কে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় জনসেবায় আত্মনিয়োগের তাওফিক দান করেন।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights