শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক হাজার হাজার মানুষ পাচ্ছে না সেবা অথচ লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ লুকিয়ে পড়ে ফেলল বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান মোল্লাহাটে টিনের চাল খুলে ঘরে চুরি, হত্যাচেষ্টার অভিযোগ গৃহকর্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক মরণফাঁদ
/ ৮৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক মরণফাঁদ

মো: গোলাম কিবরিয়া
​ রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্ডুমালা বাজার থেকে পাঁচন্দর স্কুল পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
​জানা যায়, এই সড়কটি দিয়ে সরাসরি মুন্ডুমালা থেকে কাঁকনহাট পর্যন্ত যাতায়াত করা হয়। প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়েই চলাচল করেন। রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে ছোট-বড় যান ও পথচারীদের নিত্যদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
​এলাকাবাসী জানান, দীর্ঘ সময় পার হলেও পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তাটি মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের এমন ,উদাসীনতা ও নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
​ভুক্তভোগী মশিউর রহমান জানান, “এই রাস্তাটি আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম। কিন্তু বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনেও যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। আমরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাটি মেরামতের জোর দাবি জানাচ্ছি।”

​জনদুর্ভোগ নিরসনে এবং দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও এলজিইডি (LGED)-সহ দায়িত্বশীল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন মুন্ডুমালা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকাবাসী আশা করেন , দ্রুত সময়ের মধ্যেই, এই রাস্তার কাজ শুরু হবে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights