বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও গাছের চারা বিতরণ
/ ১৪৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও গাছের চারা বিতরণ

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার,,
জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ছাতা এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সভুকুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৪০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ১৪৫টি ছাতা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

সভুকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়ার সভাপতিত্বে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নয়ন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাস্টিন আরেং সাগর।

বক্তব্যে সেবাস্টিন আরেং সাগর বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করা এবং ‘জিরো প্লাস্টিক’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও শিশুবান্ধব সমাজ গঠন করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন।

বক্তারা বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights