বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ময়মনসিংহে গলা কেটে হত্যাকান্ডে জড়িত ৪ ভাই গ্রেফতার
/ ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহে গলা কেটে হত্যাকান্ডে জড়িত ৪ ভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান
গফরগাঁও, ময়মনসিংহ

‎ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)।
‎সোমবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, নিহত মো. রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। নগরীর রামকৃষ্ণ মিশন রোডের পারুল নামে এক নারীর বাসায় ভাড়া থাকতেন তিনি। সেখানে নিয়মিত মাদক সেবন ও মাদক কেনাবেচার কাজ করতেন রুবেল। এসব টের পেয়ে তাকে বাসা ছাড়তে বলেন পারুল।
‎গতকাল রবিবার সকালে পারুলের বাসায় গিয়ে ঘর ছাড়বেন না বলে জানান রুবেল। এ নিয়ে তর্কের জেরে তিনি পারুলকে মারধর ও শ্লীলতাহানি করেন। পারুলের ছেলে জনি এসব দেখছিলেন। বিষয়টি তিনি অন্য তিন ভাইকে জানান। এরপর চার ভাই রুবেলের ঘরে গিয়ে তাকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করেন। পরে তার গলা কেটে পালিয়ে যান।
‎স্থানীয়রা রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎রুবেলের মারধরে আহত পারুল ময়মনসিংহ মেডিকেলে ভর্তি বলেও জানালেন পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights