
অদম্য মেধার স্বাক্ষর: ট্যালেন্টপুলে বৃত্তি পেল নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মেয়ে লামিয়া ফারজানা।
হুমায়ুন কবির | নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেনের ছোট মেয়ে লামিয়া ফারজানা (উর্মি) প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে চন্ডিপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে।
লামিয়া ফারজানার এই গৌরবোজ্জ্বল অর্জনে পরিবারের পাশাপাশি আনন্দিত নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব পরিবার। তার মেধা ও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকুক এবং ভবিষ্যতে সে আরও বড় পরিসরে দেশের মুখ উজ্জ্বল করুক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেসক্লাব সংশ্লিষ্টরা।
লামিয়ার এমন সাফল্যে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন গর্বিত পিতা বিল্লাল হোসেন।





