
তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
কারবালার শহীদগণ তাঁদের আত্মত্যাগের জন্য মুমিনদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন
—-মারুফ আহমদ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মারুফ আহমদ বলেন, মুহররমের দশম দিন ইসলামের ইতিহাসে নানা ঘটনার কারণে মহিমান্বিত এবং একইসাথে দিনটি ত্যাগের নাজরানা পেশের দিন। হিজরি ৬১ সনের এই দিনে কারবালার তপ্ত বালুচরে আল্লাহর রাসূল (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবার-পরিজন সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে গিয়ে শাহাদাতের অমিয় সুধা পান করেছিলেন। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন (রা.) এবং তাঁর সঙ্গীরা যে আত্মত্যাগ করেছিলেন, তা ছিল আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ শাহাদাত। কারবালার শহীদগণ তাদের আত্মত্যাগের জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত মুমিনের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন জকিগঞ্জ পৌর শাখা আয়োজিত ‘শুহাদায়ে কারবালা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ জুলাই, ২০২৬ ঈসায়ী, শনিবার, বাদ যুহর জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কনফারেন্স হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সহ সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মো. ইমাদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, সহ অফিস সম্পাদক উবায়দুল হক অমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন কাইফ, জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো নায়িম, জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা কামাল আহমদ, সংগঠনের জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা মো. হোসাইন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের জকিগঞ্জ পৌর সহ সভাপতি মাহফুজ আহমদ, সহ সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ, হাবিবুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুন্নাহ আহমদ প্রমুখ।





