
তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানার কাউন্সিল সম্পন্ন
আব্দুল মুছাব্বির রইয়ব সভাপতি, শাহজাহান তালুকদার সম্পাদক
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন দক্ষিণ সুরমা থানা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ জুলাই, ২০২৬ ঈসায়ী, মঙ্গলবার, অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি ইমরান আহমদ সুফি, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো.সামসুল ইসলাম, জুনায়েদ আহমদ তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অফিস সম্পাদক শুয়াইবুল ইসলাম সহ-অফিস সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সহ-শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক শামসুল ইসলাম।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল মুছাব্বির রইয়ব-কে সভাপতি, শাহজাহান তালুকদার-কে সাধারণ সম্পাদক ও আব্দুল নাঈম রমজান-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মারজান হুসেন ফাহিম,আব্দুল মুত্তালিব, রুহেল আহমদ ,সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সুমন মিয়া, জাকির হোসেন ,সহ-সাংগঠনিক সম্পাদক জারিফ আহমদ, জুবায়ের আহমদ তালহা, আবু সুফিয়ান, নূর আহমদ, সাজিদুর রহমান আদিল, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন ছামী, সহ-প্রচার সম্পাদক নাজমুল হোসেন ছায়েম, শফিকুর রহমান, নাহিদ আহমদ মাহির, অর্থ সম্পাদক রাশেদ আহমদ, অফিস সম্পাদক নুরুল আমিন, সহ-অফিস সম্পাদক মিজানুর রহমান, আতিকুল ইসলাম মারুফ, প্রশিক্ষণ সম্পাদক আমিনুর রহমান, সহ-প্রশিক্ষন সম্পাদক আনফর আলী, সুবেল আহমদ, আবুল কালাম আজাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিয়াম আহমদ জাবের, সায়েম মিয়া, আল আমিন আহমদ, আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল বারি রাব্বি, সহ-তথ্য সম্পাদক সজিবুল হাসান, ইমন তালুকদার, আলম হোসেন,সদস্য-মিজানুর রহমান মারুফ, আব্দুল আলিম, আবু বক্কর, মো. মাহী, এমরান আহমদ, সায়মন আহমদ, কমর উদ্দিন সামীর, আবু সালেহ।





