বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বাবার বাড়ির শয়নকক্ষে ঝুলছিল গৃহবধূর মরদেহ, বালিয়াডাঙ্গীতে রহস্যঘেরা মৃত্যু নিয়ে চাঞ্চল্য
/ ১১৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বাবার বাড়ির শয়নকক্ষে ঝুলছিল গৃহবধূর মরদেহ, বালিয়াডাঙ্গীতে রহস্যঘেরা মৃত্যু নিয়ে চাঞ্চল্য

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাবার বাড়ির শয়নকক্ষ থেকে বালিকা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার চুনিহাড়ি কাদশুকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বালিকা আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পুতিলাভাষা গ্রামের সুজন আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে বালিকা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চুনিহাড়ি কাদশুকা গ্রামে চলে আসেন। এরপর থেকেই তিনি সেখানে বসবাস করছিলেন।

রোববার ভোরে পরিবারের সদস্যরা তাকে নিজ শয়নকক্ষে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা দ্রুত বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের এক কর্মকর্তা জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, গৃহবধূর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights