বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন
/ ২২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

বিএনপি সরকারের পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপন ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কার্যক্রম সফল করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ(১৪ জুলাই) মঙ্গলবার দুপুরে জেলা শহরের ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও জেলার ৮১ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বৃক্ষ রোপন ও ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা ছাত্রদলের আহব্বায়ক শহিদুজ্জামান সরকার শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়ালিদ শাকিলের সঞ্চলনায় অনুষ্ঠানে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারন সম্পাদক মো. মকছুদার রহমান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারন সম্পাদক মো. মোস্তাক আহমেদ মোস্তাক। এছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলার পরিচর্চা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাস গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে জানান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে একাত্তুর ও জুলাই শহীদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে আগত অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের মাঝে বিভিন্ন প্রকার বৃক্ষ ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন। বিতরন শেষে বিদ্যালয়টির মাঠের এক কোনায় একটি বৃক্ষ রোপন করা হয়। শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights