বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
গোবিন্দগঞ্জে বাসা ভাড়ার কথা বলে প্রবেশ, গৃহবধূকে অজ্ঞান করে চুরির অভিযোগ জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল চট্টগ্রামের ত্রাস ডেভিড ইমন যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ
/ ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:৫১ পূর্বাহ্ন

ঘাঘটের ভাঙনে ঝুঁকিতে শহররক্ষা বাঁধ: পরিদর্শনে জেলা
প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়া সংলগ্ন শহররক্ষা বাঁধের একটি অংশ চরম ঝুঁকিতে পড়েছে। নদীর ভাঙনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে যান গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা প্রশাসনের নাজির মো. আশরাফুজ্জামান নাহিদ, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এলাকাবাসী জানান, বর্তমানে নদীর সঙ্গে শহররক্ষা বাঁধের দূরত্ব মাত্র দুই থেকে আড়াই ফুটে নেমে এসেছে। ফলে যেকোনো সময় বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদে নদীভাঙন রোধে কার্যকর পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় শহররক্ষা বাঁধের ওপর একটি বালুবাহী বাল্কহেড থেকে নামানো বালু স্তুপ করে রাখা দেখতে পান জেলা প্রশাসক। বিষয়টি বাঁধের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে শহররক্ষা বাঁধে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনে শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে। স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা থেকেই যাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহররক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে ঝুঁকি মোকাবিলায় প্রশাসন কাজ করছে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights