শাবিপ্রবিতে কিন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে ‘খুদে বিশ্বকাপ’ ফুটবল টুর্নামেন্ট

শাবিপ্রবিতে কিন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে ‘খুদে বিশ্বকাপ’ ফুটবল টুর্নামেন্ট।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
আজ ১৫ জুলাই, ২০২৬ তারিখ, বুধবার বিকেলে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর হ্যান্ডবল গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন-এর কিন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে ‘খুদে বিশ্বকাপ’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাসুদ আলম প্রমুখ।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে কিন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রতিযোগিতায় কিন স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে গঠিত দুটি দল অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





