বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সাদুল্যাপুর উপজেলায় ধাপেরহাটে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার মৎস্যসম্পদ রক্ষায় কুড়িগ্রামে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান, জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস শতাধিক অবৈধ জাল নান্দাইলে লোডশেডিং সহনীয় মাত্রায়: তথ্য প্রতিমন্ত্রীর সহায়তায় মিলল ১৩ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ নাগরপুরকে বিদায় জানালেন ইউএনও, কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগঘন বার্তা সাইমুম সিরাজের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর উপহার পেল গুলিবিদ্ধ সুজন পরিচয় পর্বের নামে জবি বাসে ‘র‍্যাগিং’, ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে যুক্ত হলো জার্মানির ৩টি অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল ভালো ফলনের প্রথম শর্ত হলো উন্নতমানের বীজ নির্বাচন..আর এসএম সাজেদুল করিম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সালথায় যুবসমাজের উদ্দোগে মাদক বিরুদ্ধি অভিযান
/ ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সালথায় যুবসমাজের উদ্দোগে মাদক বিরুদ্ধি অভিযান

মোঃ মেহেদী হাসান ফরিদপুর প্রতিনিধি:

সালথা উপজেলার জয়ঝাপ নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে আতিক নামের এক মাদক ব্যাবসায়িকে নগদ ৫০ হাজার টাকা যরিমানা করে এলাকার মরুববী ও নেতা কর্মিরা। এবং সেই সাথে ৫ লাখ টাকার মুসলেকা দেয় মাদক ব্যাবসায়ি আতিক এবং তার দুই সন্তান। ভবিষ্যতে যদি আতিক মাদকের সাথে যরিত হয় তাহলে তাকে এলাকা থেকে চলে যেতে হবে এবং ৫ লাখ টাকার যে মুসলেকা সে দিয়েছে ঐ টাকা সে দিতে বাধ্য থাকিবে। এই মাদক ব্যাবসায়ি আতিক প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে এই অবৈধো ব্যাবসা করে আসছে কেউ তাকে বাধা দেয়নি। যখনি মাদক সেবন না করতে পেরে ঐ গ্রামের এক যুবক আত্মহত্যা করে তার কিছু দিন পড়ে এলাকার তরুণ প্রজন্মের যুবকদের উদ্দেগে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ার প্রাদান করে এবং তাতখনিক শালিসি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে পারলেই মাদকের ভয়াবহ বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

শালিসি আলোচনায় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম মাস্টার, সায়েম মিয়া টিটন, বিল্লাল মাতুব্বর, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং এলাকার অসংখ্য মুরুব্বি।

শালিসি আলোচনায় উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মাদক ছাড়ুন, নয়তো গ্রাম ছাড়ুন”—এটি শুধু একটি স্লোগান নয়, বরং সমাজকে রক্ষার অঙ্গীকার। তারা প্রশাসনের চলমান মাদকবিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

বক্তারা শেষে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ একসঙ্গে কাজ করলেই একটি নিরাপদ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

মোঃ মেহেদী হাসান
বিজয় টিভি ২৪
( ফরিদপুর প্রতিনিধি:)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights