রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলা, গ্রেফতার ১ নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী কুমিল্লায় আইনজীবীর ওপর হামলা: নিন্দা ও গ্রেপ্তারের দাবি অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার নড়াইলে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন; নতুন সভাপতি নাসীর, সেক্রেটারি নুরুন নবী গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই শহীদদের স্মরণ সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন রেলপথ প্রতিমন্ত্রী তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল
/ ১০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন

নড়াইলে ‎জুলাইযোদ্ধাদের হত্যার হুমকিদাতার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল

মো তুহিন মোল্লা
‎নড়াইল প্রতিনিধি:

‎নড়াইলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজনকে হত্যার জন্য দেড় লাখ টাকা করে পুরস্কার ঘোষণার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আগস্ট মাস উপলক্ষে করা এ মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিলটি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এদিকে ‎গত ৬ জুলাই রাতে নড়াইল সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা। অভিযোগে বলা হয়, জুলাই মাসকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাইযোদ্ধাদের ওপর হামলা বা তাঁদের ক্ষতি করতে পারলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ‎অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদ, নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান নয়ন, সহ-সভাপতি সৌরভ কর্মকার, লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মো. সজিবুল ইসলাম হৃদয়, শাহাদাত হোসেন রায়হান, ইমন শিকদার, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন জমাদ্দার, কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সজীব চৌধুরীসহ আরও কয়েকজন।

‎অভিযোগে আরও বলা হয়, যাঁদের ওপর হামলার জন্য পুরস্কার ঘোষণার কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সাবেক আহ্বায়ক ও গুরুতর আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, বর্তমান আহ্বায়ক ও তরুণ কবি মিনহাজুল ইসলাম, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক ও গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা তুহিন মোল্যা এবং নড়াইল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. আব্দুল্লাহ।

‎এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিলের কারণ হিসেবে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন জুলাই আন্দোলনকারীরা। তাদের দাবি, যাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি ও পুরস্কার ঘোষণার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কয়েকজনের নেতৃত্বে বা অংশগ্রহণে প্রকাশ্যে মিছিলের ঘটনা ভুক্তভোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।‎ জুলাইযোদ্ধাদের অভিযোগ, ৬ জুলাই থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা তাঁদের নজরে আসেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights