সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ
/ ১০০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে জামায়াতের কর্মসূচি, রাজপথে দাবি আদায়ের আওয়াজ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদ দাতাঃ
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ দ্রুত কার্যকর এবং দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে কুড়িগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিয়ে অংশ নেন।
কর্মসূচিকে ঘিরে জেলা শহরে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে রাজপথ। পরে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলার সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মো. মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করা জরুরি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights