
কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় অনুষ্ঠানে এমপি জালাল উদ্দিন।
মোঃ মফিজউদ্দিন নয়ন
ষ্টাফ রিপোর্টার
আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, পোর বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম দাদন সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু শামসুল হক চান মিয়া মাহফুজুর রহমান মিঠু সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। পৌর বিএনপি সাধারণ সম্পাদক সজল উপজেলা যুবদল সভাপতি মাহাবুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু উপজেলা ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান হাসিব এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত যোদ্ধাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরে জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা—হারিছুর রহমান, খাইরুজ্জামান, মো. হাসান, মো. গিয়াস উদ্দিন, আল হোসাইন ভূঁইয়া, মো. জুয়েল ভূঁইয়া, রাকিবুল হাসান, মুনসুর আলী, অন্তর, মো. জুবাইর শাহ, মো. আক্তার হোসেন, ইদুল রাসেল ও জহিরুল ইসলামসহ অন্যান্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।





