
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে আলোচনা সভা এবং শহিদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শহিদ মাহবুব আলম, শহিদ সবুজ মিয়া, শহিদ শারদুল আশীষ সৌরভ সহ অন্যান্য শহিদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণ, পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল হক; প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ; সিভিল সার্জন, শেরপুর ডা. মুহাম্মদ শাহীন;প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ শেরপুর, জনাব দীপংকর রায়, উপপরিচালক স্থানীয় সরকার( উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর মিজ্ আসমা বিনতে রফিক, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম সিরাজুল ইসলাম; বিশিষ্ট রাজিনীতিবিদ জনাব আব্দুল বাতেন; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা; এনসিপি আহবায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া,বিজ্ঞ জিপি খন্দকার মুহাম্মদ রকীব সহ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মত্যাগ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





