মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানী মালামাল আটক করেছে-বিজিবি রাঙামাটি ইউনিয়ন পরিষদে ভুয়া জন্ম সনদ ও মৃত্যু সনদ বেড়িয়ে এলো গোপন রহস্য আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই নারী অবসরপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে ৮০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। নেত্রকোনার পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নেত্রকোনায় শিশু-কিশোরদের হাতে কোরআন তুলে দিয়ে ‘সবক’ অনুষ্ঠান সম্পন্ন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
/ ৩০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগেই দেশে গণতন্ত্র ফিরেছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
ফরিদ নান্দাইল ময়মনসিংহঃ
তথ্য প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের মহান ত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। ছাত্র-জনতার সেই আন্দোলনের পথ ধরেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজ বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের এই অবদানকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখব।” বুধবার (০৫ আগস্ট ২০২৬) ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটি উদযাপনে নান্দাইলে ‘জুলাই স্মৃতি কর্ণার’-এর উদ্বোধন এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “ফ্যাসিবাদী সরকার যখন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম-অত্যাচার চালাচ্ছিল, তখন আমি নিজে উপস্থিত থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে যে আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, ২০২৪ সালের ৫ই আগস্ট আমরা তার সুফল পেয়েছি। খুনি ও ফ্যাসিস্ট শাসক তার কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেলেও এ দেশের মানুষ এখন মুক্ত। যারা এখনো অবুঝ হয়ে সেই ফ্যাসিস্টদের পক্ষে কাজ করতে চান, তারা সাবধান হয়ে যান। বাংলার মাটিতে সকল অপরাধের বিচার হবেই।” জুলাই যোদ্ধাদের কল্যাণে বিশেষ ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের বাড়ির রাস্তা পাকাকরণসহ তাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিশ্চিত করা হবে। তাদের সমস্যা সমাধানে এবং পাশে থাকতে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। আপনাদের ত্যাগের কারণেই আমরা আজ সরকার গঠন করতে পেরেছি, মন্ত্রী হতে পেরেছি।” নান্দাইলকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি নান্দাইলকে জুয়া, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।” নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, জুলাই যোদ্ধা ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতা ওমর ফারুক নোমানীসহ জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংবর্ধিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতি কর্ণার’ পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights