
কালিয়াকৈরে বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজের গভর্নিং বডির এডহক কমিটির অনুমোদন দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ।
কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এডহক কমিটিটি অনুমোদন করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন কমিটি কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, এডহক কমিটি অনুমোদনের ফলে কলেজের দীর্ঘদিনের স্থবিরতা কেটে যাবে। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশাবাদী।
অভিভাবক জনৈক মোস্তাফিজুর রহমান বলেন, বড়ইবাড়ী কলেজ আমাদের এলাকার গর্ব। নতুন কমিটি দায়িত্ব নিয়ে কলেজকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এটাই প্রত্যাশা।
কলেজ প্রসঙ্গে বড়ইবাড়ী আলহাজ কছিম উদ্দিন ইনস্টিটিউট এন্ড কলেজ নবগঠিত গভর্নিং বডির এডহক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন : সভাপতি ঃ বোয়লী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি’র কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম , সদস্য সচিব ঃ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকার, সাধারণ শিক্ষক সদস্য ঃ মোঃ হারুন অর রশিদ, অভিভাবক সদস্য ঃদিলীপ কুমার ঘোপ। এই এডহক কমিটির মেয়াদ ৬ মাস ।
কলেজের নতুন গভর্নিং বডির সভাপতি
ভিপি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম বলেন, এই কলেজকে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবো। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা করছি।





