শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরায় মাওলানা বায়েজীদ আহমদকে বিজয় ২৪ টিভির সাংবাদিক আল আমিন সুমনের ফুলেল শুভেচ্ছা দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা মোহন’স এডুকেশনের আন্তরিক কর্মী আব্দুল করিমের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা খাজাঞ্চি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী ডা. আফরোজ আলীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। ০৮ অক্টোবর শিশু অধিকার দিবস পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ বোয়ালমারীর সাতৈর ইউপি পরিদর্শনে বিভাগীয় কমিশনার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক কুমিল্লায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন. কুড়িগ্রামে শিক্ষায় নতুন অগ্রযাত্রা, ৭ প্রতিষ্ঠানে ১ কোটি ৪০ লাখ টাকা। মাধবদী থানা আমদিয়া ইউনিয়নের বড় বুনাঈদ গ্রামে মেম্বার পদপ্রার্থী যুবদল নেতাকে হুমকির অভিযোগ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘এপি হাউস সুপারমডেল ২০২৫’ বিজয়ী সাব্বির হোসেন মিস্টার ফিটনেস সুপারমডেল ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের হয়ে লড়বেন সাব্বির হোসেন
/ ১৮০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘এপি হাউস সুপারমডেল ২০২৫’ বিজয়ী সাব্বির হোসেন
মিস্টার ফিটনেস সুপারমডেল ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের হয়ে লড়বেন সাব্বির হোসেন
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ও সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ে এবার বিশ্বমঞ্চে পা রাখছেন ‘এপি হাউস সুপারমডেল ২০২৫’ বিজয়ী সাব্বির হোসেন। তিনি ‘মিস্টার বাংলাদেশ’ হিসেবে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘মিস্টার ফিটনেস সুপারমডেল ওয়ার্ল্ড ২০২৬’-এ। এবারের আন্তর্জাতিক আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে।
সাব্বির হোসেন বর্তমানে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-তে কম্পিউটার সায়েন্স বিষয়ে অনার্সে অধ্যয়নরত। এপি হাউস সুপারমডেল প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি দেশের বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে নাটক, ব্র্যান্ড প্রমোশন, মিউজিক ভিডিওসহ বিভিন্ন মিডিয়া ও বিনোদনমূলক কাজে যুক্ত হয়েছেন।
নিজেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে নিয়মিত ফিটনেস চর্চার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন সাব্বির। শুটিং ও সংশ্লিষ্ট প্রশিক্ষণের পাশাপাশি নিজের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশেও তিনি গুরুত্ব দিচ্ছেন।
সাব্বিরের স্বপ্ন শুধু একটি আন্তর্জাতিক মুকুট অর্জন নয়; বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষ্টি, সাহিত্য ও সৌন্দর্যকে তুলে ধরা। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের সঠিক শিক্ষা ও জ্ঞানের আলোয় আলোকিত করার একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে তার।
তিনি মনে করেন, বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের ঐতিহ্যকে আধুনিক বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে প্রাকৃতিক ও সাংস্কৃতিক সঙ্গমে একটি নতুন ধারা সৃষ্টি করা সম্ভব।
বাংলাদেশের এই আন্তর্জাতিক প্রতিনিধির যাত্রায় দিকনির্দেশনা ও সহযোগিতা করছেন ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান ও আজিম উল্লাহ, প্রতিষ্ঠাতা, এপি প্রডাক্ট হাউস বিডি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আগে সাব্বির হোসেন দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন। তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই তিনি ভিয়েতনামের মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবময় ফলাফল অর্জনের চেষ্টা করবেন।
দেশের মানুষের প্রত্যাশা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে সাব্বির হোসেনের লক্ষ্য—বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা এবং দেশের জন্য বিজয়ের মুকুট ছিনিয়ে আনা।
বাংলাদেশের পক্ষ থেকে সাব্বির হোসেনের জন্য রইল আন্তরিক শুভকামনা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights