রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ বিএনপি তিস্তার পানি বাড়ছে, তিন জেলায় প্লাবনের শঙ্কা। যশোরের শার্শায় রাতারাতি বিএনপি সেজে সারের ডিলারশিপ পাওয়ার জন্য ১০ লাখ টাকা বানিজ্যের অভিযোগ। পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশবার ফয়েজুল কবির ও রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ চৌদ্দগ্রামে আলকরার মন্নান ট্রাফিকের বাড়ীতে রঙের কাজ করার সময় মিস্ত্রীর মৃত্যু ষড়যন্ত্রকারীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রূপগঞ্জে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’ বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত বীরগঞ্জে ইসলামী আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুমিল্লায় একসাথে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু।
/ ১০৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ন

কুমিল্লায় একসাথে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু।

রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে এক গর্ভবতী মা একসাথে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। তবে আনন্দের এই ঘটনা মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শোকে পরিণত হয়, যখন একে একে চার নবজাতকের মৃত্যু হয়।

জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী তারেকুল ইসলাম তারেকের স্ত্রী কুমিল্লার মক্কা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জন্ম দেন।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পরপরই নবজাতকদের শারীরিক অবস্থা গুরুতর ছিল। চিকিৎসকদের মতে, ছয় মাসে জন্ম নেওয়ায় তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বর্তমানে একটি নবজাতক জীবিত রয়েছে, যার চিকিৎসা চলছে। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তারা শিশুটিকে বাঁচাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, একসাথে পাঁচ সন্তানের জন্ম কুমিল্লায় বিরল ঘটনা হিসেবে আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights