বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আদিতমারীতে দেশীয় অস্ত্রের অর্ডার না নেওয়ায় ব্যবসায়ীকে পেটালো যুবকেরা, আদালতে মামলা বরুড়া পিতা হত্যায় পুত্র আটক ঠাকুর গাঁও ০১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ ঠাকুরগাঁও জেলার পীরগনজ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশঃ প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় শরীয়তপুরের যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুরে পৈতৃক জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি নেতা কামরুল হাসানের সংবাদ সম্মেলন
/ ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শ্রীপুরে পৈতৃক জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিএনপি নেতা কামরুল হাসানের সংবাদ সম্মেলন

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:আল আমিন খান

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে পৈতৃক রেকর্ডীয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, জমি দখল ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ কামরুল হাসান আজাদ।
​লিখিত বক্তব্যে তিনি জানান, পৈতৃক জমি নিয়ে স্থানীয় মাহবুবুর রহমান কবির, আব্দুল লতিফ দুলাল ও মোঃ জামাল উদ্দিনসহ কয়েকজনের সাথে তাঁর বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে গত ২৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গ্রাম শালিস অনুষ্ঠিত হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট জমি পরিমাপের কথা থাকলেও প্রতিপক্ষ এতে বাধা দেয় এবং তাঁকে ও তাঁর পরিবারকে অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
​অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট বিরোধী পক্ষ উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও ফলজ গাছ কেটে ফেলে। পরবর্তীতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও প্রতিপক্ষ তা অমান্য করে। এমনকি ১ সেপ্টেম্বর কয়েকটি সংবাদমাধ্যমে মনগড়া সংবাদ পরিবেশন করিয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এসব অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২ সেপ্টেম্বর তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৪) করেন।
​উল্লেখ্য, কামরুল হাসান আজাদ ১৯৯১ সালে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে তৃণমূলের ভোটে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
​তিনি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এস. এম রফিকুল ইসলাম বাচ্চুসহ শ্রীপুরের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights