
বোচাগঞ্জে উৎসব মুখর পরিবেশে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
দিনাজপুরের বোচাগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে, উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা জন্মাষ্টমী কমিটির আয়োজনে, পৌর শহরের মেলাগাছি বাসুদেব মন্দিরের চত্বরে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বোচাগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান তিলক চন্দ্র দেব শর্মা সে সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা হিসেবে শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা রাখেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান উপজেলা বিএনপির পৌর বিএনপির নওশাদ আলী যুবদলের সভাপতি আসাদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক সেতাবগঞ্জ কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলামসহ সাবেক চেয়ারম্যান কাঞ্চন আলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি প্রদেশ চন্দ্র রায়
বক্তারা বলেন, সমাজে অন্যায়, অবিচার ও অধর্ম দূর করে সত্য, ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠার বার্তা নিয়ে পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ যেন মিলে-মিশে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, বক্তারা সেই আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।





