শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন সাংবাদিককে হুমকি, এসিল্যান্ডের শাস্তির দাবিতে মানববন্ধন। নড়াইল মির্জাপুর ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক বছরের সাজা দুই হাজার টাকা অর্থদণ্ড ‎বেলকুচি পৌরসভার সিসি টিভি স্থাপন করা বেশিভাগ ক্যামেরাই নষ্ট, দাঁড়িয়ে আছে খুঁটিগুলো নাই ক্যামেরা, শ্রীপুরে ফেসবুকে ছবি-পরিচয় ব্যবহার করে অপপ্রচার: প্রতিকার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ইয়াবা-মোবাইল-গবাদিপশুসহ ২১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ। কালিয়াকৈরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৮ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই
/ ৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরীর গলার স্বর্ণের চেইন ছিনতাই

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে শিক্ষিকা কৃষ্ণা রানীর গলার স্বর্ণের চেইন ছিনতাই। নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা কৃষ্ণা রানী চৌধুরী (৪৬) শুক্রবার (৪ সেপ্টেম্বর) উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সন্ধ্যায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা এবং ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিদ্যালয় ছুটির পর ভ্যানে করে বাড়ি ফেরেন কৃষ্ণা রানী। বাড়িতে প্রবেশের সময় পেছন থেকে এক ব্যক্তি তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হলেও পরে জোর করে চেইনটি ছিঁড়ে নিয়ে যান তিনি। এ সময় শিক্ষিকার হাতে থাকা ছোট ব্যাগটিও ছিনিয়ে নেওয়া হয়। ব্যাগে ৮ হাজার টাকা ছিল।
অভিযোগে বলা হয়েছে, ছিনিয়ে নেওয়া চেইনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন কৃষ্ণা রানী।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাড়িতে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে কৃষ্ণা রানীর কাছে গিয়ে তার গলার চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে চেইন ছিঁড়ে নিয়ে দ্রুত চলে যান তিনি। কিছুটা দূরে আরেক ব্যক্তি একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। পরে ওই গাড়িতে করে তারা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর কৃষ্ণা রানী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত করা সম্ভব হলে তাদের আইনের আওতায় আনা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights