
নরসিংদী সদর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার।
আল-আমিন নরসিংদী।
নরসিংদী জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে নরসিংদী সদর সার্কেল অফিস পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নরসিংদী সদর সার্কেল অফিসে এ বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারপত্র ও নথিপত্র খতিয়ে দেখেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশি সেবার গুণগত মান আরও বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম,
নরসিংদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, এ আর এম আল মামুন,
পুলিশ সুপার অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি জনগণকে দ্রুত ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।





