শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; শীর্ষ পদের প্রত্যাশীদের নিয়ে গুঞ্জন নেত্রকোনার বারহাট্টা ৪ নং আসমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পলাশ শেখ শিবপুরে উত্তরপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন ক্লাব উদ্বোধন। রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন! পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পাঁচদোনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মশা নিধনে ওষুধ স্প্রে,
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন

পাঁচদোনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মশা নিধনে ওষুধ স্প্রে,

আল-আমিন নরসিংদী

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পাঁচদোনা মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশা নিধনে ওষুধ স্প্রে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) পাঁচদোনা মোড় এলাকায় মশা নিধনে বিভিন্ন স্থানে ওষুধ স্প্রে করা হয় এবং স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লোকমান হোসেনের পরিচালনায় মশা নিধন কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম নয়, পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights