মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার শার্শার গোগা সীমান্ত এলাকায় ৪১৭ বোতল ভারতীয় ফেনসিডিলের বিকল্প নেশা জাতিয় সিরাপ উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট কমাতে ৮ দফা প্রস্তাব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার
/ ৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্রিয় রয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে রোববার রাতে কিশোর গ্যাং-১২০৭ গ্রুপের দুই লিডারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো; লনিশ^র গ্রামের তারেক হোসেন সৈকত ও কোমারডোগা গ্রামের জাফর আহমেদ। সোমবার তথ্যটি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। ফলে সাধারণ বিষয় নিয়েও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশে পুলিশের প্রতিটি ইউনিট কিশোর গ্যাংয়ের সক্রিয় অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রোববার রাতে চৌদ্দগ্রাম থানা এলাকা ১২০৭ গ্যাং এর মূলহোতা লনিশ^র গ্রামের তারেক হোসেন সৈকত ও কোমারডোগা গ্রামের মোঃ জাফর আহমদকে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights