বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালনঃ গাইবান্ধায় নবদম্পতির মৃত্যু, শোকের ছায়া কায়েত পাড়া প্রতিটা পূজা মন্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে / চেয়ারম্যান প্রার্থী জিয়াউল আহমেদ ভুঁইয়া ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 📍 লোহাগাড়ায় আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের
/ ২৬ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন

জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:-

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) পর্যায়ক্রমে পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে জবি শাখা ছাত্রদল। “সৌরবিদ্যুৎনির্ভর ক্যাম্পাস গড়ি, বিদ্যুৎ সাশ্রয় করি—টেকসই বাংলাদেশের পথে এগিয়ে চলি” স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মাননীয় উপাচার্যের নিকট স্মারকলিপি পেশ করেন জবি ছাত্রদলের ৪ নং যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান।

​স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যাচের সেমিস্টার পরীক্ষা চলাকালীন অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় হ্রাস, জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহ হলো— উপযুক্ত ভবনগুলোর ছাদে সৌর প্যানেল স্থাপনের কারিগরি সমীক্ষা পরিচালনা, প্রকল্প ব্যয় ও বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য হিসাব নিরূপণ, প্রাথমিকভাবে এক বা একাধিক ভবনে পাইলট প্রকল্প শুরু করে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে সম্প্রসারণ এবং অর্থায়নের নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ।

​স্মারকলিপি প্রদানকালে ছাত্রদল নেতা কে এম মাহমুদ হাসান বলেন, “দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি মেটাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান টেকসই সমাধানের অংশ হিসেবে সৌরবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দিচ্ছেন। তিনি ইতোমধ্যে নিজ বাসভবনকেও সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় এনেছেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছেন।”

​তিনি আরও বলেন, “আমাদের ক্যাম্পাসে অনেকগুলো বিশাল ভবন রয়েছে, যেখানে প্রশাসন উদ্যোগ নিলেই সৌর প্যানেল স্থাপন সম্ভব। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দৈনন্দিন বিদ্যুৎ চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights