বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালনঃ গাইবান্ধায় নবদম্পতির মৃত্যু, শোকের ছায়া কায়েত পাড়া প্রতিটা পূজা মন্ডপ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে / চেয়ারম্যান প্রার্থী জিয়াউল আহমেদ ভুঁইয়া ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বেনাপোলে দৈনিক রানার প্রত্রিকার ৪৬-তম, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 📍 লোহাগাড়ায় আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা। ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের
/ ১৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

নিগুয়ারীতে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, কঠোর হুঁশিয়ারি চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন খানের

গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধি :আল আমিন খান

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে মাদক নির্মূলের অঙ্গীকার নিয়ে আলোচনা সভা করেছে নিগুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠীর দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ত্রিমোহনী মুক্তিযোদ্ধা বাজারের পল্টন মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ খানের সঞ্চালনায় এবং নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইয়াসিন খান।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক প্রচার সম্পাদক জয়নাল মীর, নিগুয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী রুহুল খান, যুবদল নেতা মুকসুদ খান, সুজন খান এবং নিগুয়ারী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জামান শেখ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, নিগুয়ারী ইউনিয়ন থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন খান বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই। আমাদের নিগুয়ারী ইউনিয়ন থেকে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর নির্দেশে ও উন্নয়নের ধারাকে সামনে রেখে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ না রেখে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে নিগুয়ারী ইউনিয়নকে একটি সুন্দর ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকমুক্ত নিগুয়ারী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার রোধে তাঁরা কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights